আজই প্রকাশিত হচ্ছে নতুন ভোটার তালিকা, কী দেখবেন, কীভাবে দেখবেন? জেনে নিন

আজই প্রকাশিত হচ্ছে নতুন ভোটার তালিকা, কী দেখবেন, কীভাবে দেখবেন? জেনে নিন

নির্বাচন কমিশন আজ শনিবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশ করতে চলেছে। খসড়া তালিকার মতোই এই নতুন তালিকাটি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই দেখা যাবে। নিজের নাম তালিকায় সঠিক অবস্থায় আছে কি না, তা যাচাই করার প্রক্রিয়া এখন অনেক সহজ।

কীভাবে অনলাইনে তালিকা দেখবেন?

ভোটাররা তাঁদের নাম এবং এপিক (EPIC) নম্বর ব্যবহার করে নিচের ওয়েবসাইটগুলোতে তালিকা পরীক্ষা করতে পারবেন:

  • eci.gov.in
  • ceowestbengal.wb.gov.in
  • voters.eci.gov.in
  • electoralsearch.eci.gov.in

এ ছাড়া ‘ইসিআই নেট’ (ECI NET) অ্যাপের মাধ্যমেও তথ্য জানা যাবে। যদি কারও কাছে এপিক নম্বর না থাকে, তবে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করেও সার্চ করা সম্ভব। ভোটাররা চাইলে voters.eci.gov.in থেকে সরাসরি ‘ইলেক্টোরাল রোল’ ডাউনলোড করে নিজের বুথের নাম খুঁজে নিতে পারেন।

তালিকার স্ট্যাটাস বুঝবেন যেভাবে

  • নাম ঠিক থাকলে: নামের পাশে কোনো বিশেষ মন্তব্য থাকবে না।
  • যাচাই না হলে: নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ (Adjudication) বা ‘বিচারাধীন’ লেখা থাকবে।
  • নাম বাদ গেলে: তালিকার নিচে ‘ডিলিটেড’ (Deleted) লেখা থাকবে।

অফলাইনে দেখার উপায়

অনলাইনের পাশাপাশি অফলাইনেও নাম যাচাইয়ের সুযোগ থাকছে। ভোটাররা নিজ এলাকার বুথ স্তরের আধিকারিক বা বিএলও (BLO)-র কাছে গিয়ে তালিকার ‘হার্ড কপি’ দেখতে পারবেন। এ ছাড়া বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, মিউনিসিপালিটি এবং ওয়ার্ড অফিসগুলোতেও এই তালিকা টাঙানো হবে। রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও এই তালিকার সফট কপি তুলে দেবে সিইও (CEO) দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *