আজই বাংলাসহ পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, এপ্রিলে শুরু হতে পারে নির্বাচন

আজই বাংলাসহ পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, এপ্রিলে শুরু হতে পারে নির্বাচন

রবিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন থেকে পশ্চিমবঙ্গসহ মোট পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ আজই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে। গত ৮ মার্চ কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখার পর আজকের এই চূড়ান্ত ঘোষণার দিনক্ষণ স্থির করা হয়েছে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এপ্রিলের ১৫ তারিখের পর সম্ভবত তিন দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। যদিও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এক দফায় ভোট করানোর প্রস্তুতি জানিয়েছিলেন, তবে জাতীয় কমিশন দফাওয়ারি নির্বাচনের পথেই হাঁটছে বলে মনে করা হচ্ছে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষিত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলেই স্পষ্ট হয়ে যাবে বাংলার নির্বাচনী মানচিত্র।

ভোটের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি অমীমাংসিত ভোটার তালিকা সংশোধন নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে প্রায় ৪৫ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ঝুলে রয়েছে, যাদের বিষয়টি নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ‘বিচারাধীন’। এই সমস্যার নিষ্পত্তি ভোট শুরুর আগে কীভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। আজ বিকেলের সাংবাদিক বৈঠক থেকেই এই সমস্ত জটিলতা ও নির্বাচনী সূচির বিস্তারিত রূপরেখা প্রকাশ করবে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *