আজকের রাশিফল: কোন রাশির ভাগ্যে আর্থিক লাভের যোগ?
March 9, 20268:00 am

আজকের রাশিফল অনুযায়ী আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে মিথুন, কন্যা, তুলা, ধনু ও মীন রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায়িক ক্ষেত্রে লাভ ও সঞ্চয় থেকে উপার্জনের নতুন পথ খুলতে পারে। অন্যদিকে, মেষ রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষায় উন্নতির ইঙ্গিত রয়েছে এবং কর্কট রাশির জাতকরা গৃহের শুভ কাজের আয়োজনে ব্যস্ত সময় কাটাবেন। সিংহ রাশির জন্য প্রেম-প্রণয়ের যোগ থাকলেও, বৃশ্চিক রাশির জাতকদের বকেয়া টাকা প্রাপ্তিতে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। মকর ও কুম্ভ রাশির কাজে বাধা থাকলেও শেষ পর্যন্ত অগ্রগতির দেখা মিলবে।