আজকের রাশিফল শরীর নিয়ে দুশ্চিন্তা না কি অর্থলাভ কার ভাগ্যে কী আছে জেনে নিন

আজকের রাশিফল শরীর নিয়ে দুশ্চিন্তা না কি অর্থলাভ কার ভাগ্যে কী আছে জেনে নিন

মেষ— আজ চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। সন্তানের সাফল্যে মন ভালো হবে। তবে পরিশ্রমের তুলনায় আর্থিক উন্নতির যোগ কম। পিঠে ব্যথার সমস্যা বাড়তে পারে। বিনিয়োগের আগে সতর্ক থাকুন।

বৃষ— আইনি ঝামেলা এড়িয়ে চলুন। উচ্চশিক্ষায় বিশেষ সুযোগ মিলতে পারে। আজ দীর্ঘদিনের কোনো সুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক দিক দিয়ে দিনটি শুভ।

মিথুন— প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি জটিলতা কাটতে পারে। শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আসবে। ঋণ পরিশোধের পথ প্রশস্ত হবে।

কর্কট— কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়বে। তবে পারিবারিক ও অভিভাবকের স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

সিংহ— আর্থিক সমস্যা দূর হওয়ার সম্ভাবনা। কর্মস্থলে দায়িত্ব বাড়বে। রাস্তায় চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি লাভদায়ক।

কন্যা— শিল্পীদের জন্য আজ অত্যন্ত শুভ দিন। বন্ধুর সহযোগিতায় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখলেও কর্মস্থলে কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন।

তুলা— বাড়তি উপার্জনের যোগ রয়েছে। জমি বা সম্পত্তি কেনাবেচার জন্য দিনটি প্রশস্ত। তবে শত্রুর থেকে সাবধান থাকুন এবং পেটের সমস্যায় সতর্ক থাকুন।

বৃশ্চিক— ব্যবসায় লাভের যোগ প্রবল। সন্তানদের নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা মিটে যাবে। গান-বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে নতুন সুযোগ আসতে পারে। তবে প্রেমে জটিলতার আশঙ্কা।

ধনু— উপস্থিত বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে উন্নতি হবে। অংশীদারি ব্যবসায় ভালো ফলের আশা রাখতে পারেন। তবে বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে। শরীরের যত্ন নিন।

মকর— আর্থিক উন্নতির নিশ্চিত যোগ। তবে কর্মক্ষেত্রে অতি বিশ্বস্ত কেউ আপনার ক্ষতি করতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। কাজের চাপে পরিবারকে সময় দেওয়া কঠিন হবে।

কুম্ভ— উদ্ভাবনী চিন্তায় আয় বাড়বে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তা থাকলেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সাবধানে যাতায়াত করুন।

মীন— দুপুরের পর থেকে কাজে অগ্রগতির সম্ভাবনা। শিক্ষার্থীদের জন্য সুখবর আসতে পারে। তবে শারীরিক অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। আর্থিক টানাপড়েন নিয়ে সতর্ক থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *