আজ ফের ধর্নায় মমতা
March 7, 20265:49 am

SIR প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চেই রাত কাটান তৃণমূল সুপ্রিমো। আজ, শনিবার সকাল ১০টা থেকে মমতা ধর্না শুরু করবেন বলে ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন। আজ রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। মমতার ধর্নাকে কটাক্ষ করেছে BJP।