আদালতে স্বস্তি, মোদীকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ জানালেন কেজরিওয়াল

আদালতে স্বস্তি, মোদীকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ জানালেন কেজরিওয়াল

দিল্লি আবগারি নীতি মামলায় বড় স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়াল, মণীশ সিসৌদিয়া এবং কে কবিতাসহ ২৩ জনকে সসম্মানে মুক্তি দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, সিবিআই এই মামলায় কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা ষড়যন্ত্রের প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছে। এই রায়কে কেজরিওয়াল ‘সত্যের জয়’ বলে অভিহিত করেছেন।

আদালতের রায়ের পর কেজরিওয়াল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিশানা করে অভিযোগ করেন, ‘আপ’কে ধ্বংস করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিশাল রাজনৈতিক ষড়যন্ত্র চালানো হয়েছিল। ক্ষমতার অপব্যবহার করে দিল্লির জনগণের জীবন দুর্বিষহ করার অভিযোগ তুলে তিনি এটিকে দেশের ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে দিল্লিতে পুনরায় নির্বাচন করানো হোক। বিজেপি ১০টির বেশি আসন পেলে তিনি রাজনীতি ছাড়বেন। দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায় আপ শিবিরে নতুন রাজনৈতিক অক্সিজেন জোগাল বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *