আদিবাসী ইস্যু নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবে রাজ্য সরকার: মমতা বন্দ্যোপাধ্যায়
March 7, 20269:08 pm

সাঁওতালি ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় রাজ্য সরকার গৃহীত পদক্ষেপের বিস্তারিত তথ্য সম্বলিত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানসহ রাজ্যের বিভিন্ন এলাকায় আদিবাসীদের নাম ভোটার তালিকা বা সরকারি নথিপত্র থেকে বাদ যাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
রাষ্ট্রপতির প্রতি পূর্ণ সম্মান বজায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, আদিবাসী অধ্যুষিত এলাকায় নাম বাদ যাওয়ার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েই রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির দপ্তরে নথি পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।