আধ্যাত্মিকতার আড়ালে শতকোটি টাকার সাম্রাজ্য এবং উদ্দাম বিদেশ ভ্রমণ, ভণ্ড বাবা অশোক খরাতের আসল রূপ দেখে থমকে যাবে দুনিয়া

আধ্যাত্মিকতার আড়ালে শতকোটি টাকার সাম্রাজ্য এবং উদ্দাম বিদেশ ভ্রমণ, ভণ্ড বাবা অশোক খরাতের আসল রূপ দেখে থমকে যাবে দুনিয়া

নাসিকের স্বঘোষিত সংখ্যাতত্ত্ববিদ এবং নিজেকে কৃষ্ণের অবতার দাবি করা অশোক খরাত ওরফে ‘ক্যাপ্টেন’-এর একের পর এক চাঞ্চল্যকর কুকীর্তি ফাঁস হচ্ছে। আধ্যাত্মিক গুরু সেজে মহিলাদের যৌন শোষণ এবং মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে বর্তমানে শ্রীঘরে ঠাঁই হয়েছে এই ভণ্ড বাবার। তবে তদন্তে নেমে পুলিশ যা দেখছে, তাতে চক্ষু চড়কগাছ দুঁদে অফিসারদেরও।

তদন্তকারী দলের হাতে এসেছে অশোক খরাতের বিলাসবহুল জীবনযাপনের একগুচ্ছ ছবি। টি-শার্ট পরে দক্ষিণ কোরিয়ার সৈকতে ফুর্তি করা থেকে শুরু করে সপরিবারে একাধিক দেশ ভ্রমণ— আধ্যাত্মিকতার আড়ালে যে চরম বৈভব লুকিয়ে ছিল, তা এখন স্পষ্ট। সাধারণ জ্যোতিষচর্চা থেকে শুরু করে কীভাবে সে ১০০ কোটি টাকার মালিক হলো, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।

পুলিশি অভিযানে খরাতের অফিস ও ফার্ম হাউস থেকে ১০০-র বেশি আপত্তিকর ভিডিও এবং একটি পিস্তলসহ তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রভাবশালী রাজনীতিক, তারকা এবং বড় ব্যবসায়ীদের সঙ্গেও তার গোপন সম্পর্কের তথ্য মিলছে। ৩৫ বছর বয়সী এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া এই ভণ্ড বাবার পাসপোর্ট এবং ট্রাভেল হিস্ট্রি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় নাসিকসহ পুরো মহারাষ্ট্রে তোলপাড় সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *