আন্তর্জাতিক উত্তাপে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্স ও নিফটির ব্যাপক পতন

আন্তর্জাতিক উত্তাপে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্স ও নিফটির ব্যাপক পতন

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দামের প্রভাবে সোমবার লেনদেন শুরুর হতেই ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস নেমেছে। আন্তর্জাতিক নেতিবাচক সংকেতের জেরে দালাল স্ট্রিটে হাহাকার দেখা দেয়, যার ফলে বিএসই (BSE) লার্জক্যাপের অধিকাংশ শেয়ারেরই দরপতন ঘটেছে। সপ্তাহের প্রথম দিনেই বিনিয়োগকারীদের কয়েক লক্ষ কোটি টাকা লোকসানের মুখে পড়তে হয়েছে।

বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স প্রায় ১৮০০ পয়েন্ট পড়ে গিয়ে ৭২,৭২৪ পয়েন্টে নেমে আসে। একইভাবে নিফটি ৫০ সূচকও ৫৭৫ পয়েন্টের পতন প্রত্যক্ষ করে ২২,৫৩৮ পয়েন্টে থিতু হয়। বেলা ১২টা নাগাদ সেনসেক্স ৭২,৮০১ এবং নিফটি ২২,৫৩৬ পয়েন্টে ঘোরাফেরা করছিল। মূলত লার্জক্যাপ স্টকগুলোর ব্যাপক পতনেই সূচকের এই ভয়াবহ নিম্নগতি ত্বরান্বিত হয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারে পৌঁছেছে, যা সপ্তাহের শুরুতে ছিল ১০১ ডলার। একইভাবে ডব্লিউটিআই (WTI) ক্রুডের দামও বেড়ে ১০০ ডলারে দাঁড়িয়েছে। তেলের এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা ভারতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করায় শেয়ার বাজারে এই রক্তক্ষয়ী পতন অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *