আন্তর্জাতিক মহিলা দিবস: উৎসবের গণ্ডি পেরিয়ে স্বাস্থ্যের ৫ দিকে নজর দেওয়া জরুরি

বিশ্বজুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হচ্ছে গভীর উৎসাহের সঙ্গে। তবে আধুনিক দ্রুতগতির জীবনে ঘর ও ক্যারিয়ার সামলাতে গিয়ে মহিলারা প্রায়ই নিজেদের অবহেলা করেন। একজন আত্মনির্ভরশীল নারী হয়ে ওঠার জন্য কেবল অন্যের যত্ন নেওয়াই যথেষ্ট নয়, বরং নিজের স্বাস্থ্য, আর্থিক সুরক্ষা এবং মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি।
শারীরিক সুস্থতার জন্য ২০ বছর বয়স থেকেই হাড়ের গঠন ও হরমোনের পরিবর্তনের দিকে নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি, পায়ের দীর্ঘমেয়াদী সমস্যা এড়াতে আরামদায়ক ও সঠিক মাপের জুতো নির্বাচন করা জরুরি। কেবল সঞ্চয় নয়, আর্থিক স্বাধীনতার জন্য শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগ সম্পর্কেও মহিলাদের সচেতন হতে হবে। ডিজিটাল নিরাপত্তা ও আইনি অধিকারের জ্ঞান বর্তমান সময়ে নারীদের অন্যতম প্রধান সুরক্ষা কবচ।
মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম, তাই প্রতিদিন অন্তত ৩০ মিনিট নিজের শখের কাজে সময় ব্যয় করা উচিত। নিজের গুরুত্ব বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়াই হলো আন্তর্জাতিক মহিলা দিবসের প্রকৃত সার্থকতা। সুস্বাস্থ্য, অর্থনৈতি সচেতনতা এবং আত্মমর্যাদাবোধই একজন নারীকে প্রকৃত অর্থে শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করে তোলে।