আপনার নাম কি বাদ পড়ল? মুহূর্তেই দেখে নিন কমিশনের তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা

আপনার নাম কি বাদ পড়ল? মুহূর্তেই দেখে নিন কমিশনের তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা

নিউজ ডেস্ক

ভোটার তালিকা নিয়ে বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সামনে এল তৃতীয় তালিকা। এখন থেকে প্রায় প্রতিদিনই নতুন তালিকা প্রকাশ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যাতে ভোটাররা প্রয়োজনে ট্রাইব্যুনালে আবেদনের পর্যাপ্ত সময় পান।

গত ২৩ মার্চ প্রথম তালিকায় প্রায় ২৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছিল, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নামই ছিল বাতিলের খাতায়। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় দফার পর শনিবার রাতেই চলে এল তৃতীয় দফার আপডেট। দ্রুত গতিতে কাজ চললেও কতজনের নাম শেষ পর্যন্ত বাদ গেল, তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রেখেছে কমিশন।

তালিকায় নিজের নাম খোঁজার সহজ উপায়

১. নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২. রাজ্য, বছর, জেলা এবং বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন।

৩. ক্যাপচা কোড দিলেই ডাউনলোড হবে লেটেস্ট সাপ্লিমেন্টারি তালিকা।

নাম বাদ গেলে করণীয়

যদি দেখেন তালিকায় নাম নেই, তবে ঘাবড়ানোর কিছু নেই। কমিশনের ওয়েবসাইটে লগইন করে “Register in Electoral Roll” অপশনে গিয়ে “Under Adjudication submit Appeal of Individual” বিভাগে আবেদন জানান। সেখানে আপনার নাম, এপিক (EPIC) নম্বর ও ঠিকানা দিয়ে ১০০০ শব্দের মধ্যে আবেদনের কারণ ব্যাখ্যা করে সাবমিট করলেই আইনি প্রক্রিয়ায় নাম ফেরানোর সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *