আপনার স্মার্টফোনে আধার অ্যাপ থাকা কি বাধ্যতামূলক? সরকারের বড় ঘোষণা জানলে অবাক হবেন

মোবাইল ফোনে আধার অ্যাপ প্রি-ইনস্টল করা নিয়ে সাধারণ মানুষের মনে দানা বেঁধেছিল নানা প্রশ্ন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বার্তা, ফোনে আধার অ্যাপ রাখা মোটেও বাধ্যতামূলক নয়। এটি কেবল একটি প্রস্তাব যা বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে।
ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বরে আইটি মন্ত্রকের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। মূল লক্ষ্য ছিল যাদের ফোনের স্টোরেজ কম, তাদের জন্য ডিজিটাল পরিষেবা সহজ করা। গুগলের ম্যাপের মতোই এই অ্যাপটিও ফোনে রাখা বা মুছে ফেলার পূর্ণ স্বাধীনতা থাকবে গ্রাহকদের।
গত ১৩ জানুয়ারি অ্যাপল ও স্যামসাংয়ের মতো সংস্থাগুলোর কাছে সরকার এই অ্যাপ প্রি-ইনস্টল করার আবেদন জানিয়েছে— এমন খবর ছড়াতেই বিতর্কের সূত্রপাত হয়। সংস্থাগুলি গোপনীয়তা ও বাড়তি খরচের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে সরকারি আধিকারিকদের দাবি, বিষয়টি নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
ইউআইডিএআই-এর মতে, আধারের ফটোকপি ব্যবহারের চেয়ে বায়োমেট্রিক লক সুবিধাযুক্ত এই অ্যাপ অনেক বেশি নিরাপদ। অন্যদিকে, শিল্প সংগঠন ‘ম্যাট’ নিশ্চিত করেছে যে এটি কেবল প্রাথমিক স্তরের আলোচনা, কোনো সরকারি নির্দেশিকা নয়।