আবরার আহমেদকে দলে নিয়ে বিপাকে কাব্য মারান ললিত মোদীর বিশেষ বার্তা

আবরার আহমেদকে দলে নিয়ে বিপাকে কাব্য মারান ললিত মোদীর বিশেষ বার্তা

পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদকে দুই কোটি টাকায় সানরাইজার্স লিডসে সই করানো নিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছেন মালিক কাব্য মারান। এই পরিস্থিতিতে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদী এক্সে ভিডিও পোস্ট করে কাব্যকে ইমেজ রক্ষার পরামর্শ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ললিত জানিয়েছেন, কীভাবে এই প্রতিকূল পরিস্থিতি সামলে সাম্রাজ্য টিকিয়ে রাখতে হয়, সেই বিষয়ে তিনি সাহায্য করতে প্রস্তুত।

অন্যদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে, পাকিস্তানি ক্রিকেটারদের দেওয়া পারিশ্রমিকের কর সরাসরি পাক সরকারের তহবিলে যায়, যা ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে চলে আসা অলিখিত নীতি ভেঙে কেন বিদেশি লিগে পাকিস্তানি খেলোয়াড় নেওয়া হলো, সেই প্রশ্নও তুলেছেন সানি।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিরপেক্ষ নির্বাচন ও বৈষম্যবিরোধী নীতি বজায় রাখার বিষয়ে সতর্ক করেছিল। হান্ড্রেড টুর্নামেন্টে নিবন্ধিত ৬০ জন পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র আবরার আহমেদকেই ভারতীয় মালিকানাধীন কোনো দল নিয়েছে। ক্রিকেট, রাজনীতি ও বাণিজ্যের এই ত্রিমুখী টানাপড়েনে আপাতত উত্তাল ক্রীড়ামহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *