আমলকী একাদশীতে ফিরবে সৌভাগ্য জানুন পুণ্যলাভের সঠিক নিয়ম ও তিথি

আমলকী একাদশীতে ফিরবে সৌভাগ্য জানুন পুণ্যলাভের সঠিক নিয়ম ও তিথি

সনাতন ধর্মে আমলকী বা রঙভরি একাদশীর গুরুত্ব অপরিসীম। আগামী ২৭ ফেব্রুয়ারি শুক্রবার এই পবিত্র তিথি পালিত হবে। শাস্ত্র মতে, এই বিশেষ দিনে আমলকী গাছে শ্রীবিষ্ণুর বাস থাকে। এদিন সূর্যোদয় থেকে রাত ১০টা ৩২ মিনিট পর্যন্ত একাদশী বিদ্যমান। এই তিথিতে উপবাস রেখে আমলকী গাছের পূজা ও দান করলে রোগমুক্তি ঘটে এবং অক্ষয় পুণ্য লাভ হয়।

এবারের একাদশীতে সর্বার্থ সিদ্ধি ও রবি যোগসহ চারটি শুভ যোগ তৈরি হচ্ছে। ভক্তরা এদিন ভগবান বিষ্ণুর চরণে তুলসী ও আমলকী অর্পণ করেন। তবে মনে রাখবেন, একাদশীর দিনে চাল, ডাল বা আমিষ আহার নিষিদ্ধ। নিষ্ঠার সঙ্গে ব্রত পালন ও বিষ্ণু সহস্রনাম জপ করলে মোক্ষ লাভ সম্ভব বলে পুরাণে বর্ণিত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *