‘আমি বললাম, কী হয়েছে বাবু?’
March 31, 20263:33 pm

CEO অফিসে যাওয়ার আগে TMC-র সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁ কথায়, ‘আমি বললাম, কী হয়েছে বাবু? বলল দিদি তুমি জানো না ৩০ হাজার ফর্ম জমা দিয়েছে নতুন করে। এখনও পর্যন্ত ১৮ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। ৪২ লক্ষ ছাড়াও, ৬০ লক্ষের মধ্যে আরও ১৮ লক্ষ নাম তোলা হল না। আর নতুন করে বিহার, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে।’