আমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড ফাইনালের জমকালো সমাপ্তি অনুষ্ঠান, মঞ্চ কাঁপালেন ক্রিস মার্টিন

আমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড ফাইনালের জমকালো সমাপ্তি অনুষ্ঠান, মঞ্চ কাঁপালেন ক্রিস মার্টিন

আমেদাবাদে ভারত বনাম নিউজিল্যান্ডের হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচের আগে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক পপ তারকা ক্রিস মার্টিনের দুর্দান্ত পারফরম্যান্সে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। এদিন কালো পোশাকে মঞ্চে আবির্ভূত হয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। ইতিপূর্বে ফুটবল মাঠে পারফর্ম করলেও, এবার ক্রিকেটের আঙিনায় তার উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করেছে।

ক্রিস মার্টিন ছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন ফাল্গুনী পাঠকসহ একঝাঁক তারকা। গতকাল ভারতের জনপ্রিয় শিল্পী সুখবীর সিংয়ের গানে ক্রিস মার্টিনের নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে গাওয়া জাতীয় সঙ্গীত। তাঁর সুরের মূর্ছনায় খেলোয়াড় থেকে শুরু করে দর্শক—সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

২০২৪ সালের পর ২০২৬ সালেও ভারত নিজেদের ট্রফি ধরে রাখতে পারে কি না, সেদিকেই নজর রয়েছে বিশ্ববাসীর। তবে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছে টিম ইন্ডিয়া। মাঠের লড়াই শুরুর আগে মাঠের বাইরের এই সাংস্কৃতিক মহোৎসব আমেদাবাদের আবহাওয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এখন দেখার মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা সমর্থকদের কী উপহার দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *