আমেরিকায় আছড়ে পড়ল জনসমুদ্র! ট্রাম্পের বিরুদ্ধে গর্জে উঠে ‘রাজা চাই না’ স্লোগানে কাঁপছে ওয়াশিংটন

আমেরিকায় আছড়ে পড়ল জনসমুদ্র! ট্রাম্পের বিরুদ্ধে গর্জে উঠে ‘রাজা চাই না’ স্লোগানে কাঁপছে ওয়াশিংটন

আমেরিকায় ফের আছড়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী জনজোয়ার। ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় দফায় শনিবার আমেরিকার ৫০টি প্রদেশের ৩২০০টিরও বেশি স্থানে রাজপথে নামেন লাখ লাখ মানুষ। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো এবং ওয়াশিংটনের মতো শহরগুলো প্রতিবাদী মিছিলে কার্যত স্তব্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের মূল নিশানায় ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান এবং ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি। হাতে ব্যঙ্গাত্মক পোস্টার ও বেলুন নিয়ে আন্দোলনকারীরা স্লোগান দেন, “আমেরিকায় কোনো রাজা চলবে না”। বিশেষ করে মিনেসোটার সেন্ট পল স্টেট ক্যাপিটলের সামনে কয়েক হাজার মানুষ ট্রাম্পের নীতির কারণে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে শোক ও ক্ষোভ প্রকাশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকে পশ্চিম এশিয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তার বিরুদ্ধেই এই নাগরিক বিদ্রোহ। পরিসংখ্যান অনুযায়ী, এর আগের দফায় প্রায় ৭০ লক্ষ মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তবে শনিবারের ভিড় আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের দাবি একটাই, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে সেনাপ্রত্যাহার করতে হবে এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *