আমেরিকার দালালি করতে গিয়ে চরম বেইজ্জত পাকিস্তান, মাঝসমুদ্রে ইরানের হাতে আটক করাচিগামী জাহাজ

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে বড়সড় কূটনৈতিক ধাক্কা খেল পাকিস্তান। ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী সাজার চেষ্টা করলেও খোদ পাকিস্তানের জাহাজকেই হরমোজ প্রণালী থেকে তাড়িয়ে দিল ইরান। করাচিগামী ‘SELEN’ নামক জাহাজটিকে মাঝপথেই আটকে দেয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। তেহরানের সাফ বার্তা, নিয়ম না মানলে এবং আগাম অনুমতি না থাকলে কোনো ‘শত্রু ভাবাপন্ন’ দেশের জাহাজ এই জলপথ ব্যবহারের সুযোগ পাবে না।
বিস্ময়কর বিষয় হলো, যখন পাকিস্তানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তখন ভারতীয় জাহাজগুলো অনায়াসেই এই রুট দিয়ে যাতায়াত করছে। হরমোজ প্রণালীর মতো বিশ্বের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথে নিজের একাধিপত্য বজায় রেখে ইরান বুঝিয়ে দিল, এই অঞ্চলে আসল শক্তি কার হাতে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে পাকিস্তানের তথাকথিত ‘বিচক্ষণ মধ্যস্থতাকারী’ ইমেজে বড়সড় ফাটল ধরল।