আমেরিকা ও ইজরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের হাত ধরল ইরান

আমেরিকা ও ইজরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের হাত ধরল ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির চরম উত্তেজনার মাঝেও ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের অনন্য নজির গড়ল ইরান। আমেরিকা ও ইজরায়েলের সাথে সংঘাতের আবহে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বিশ্বের অধিকাংশ দেশের জন্য বন্ধ করে দিলেও, তাদের পরম মিত্র ভারতের জন্য এই জলপথ ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে। ইরানের এই নজিরবিহীন সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত বিশ্ব কূটনৈতিক মহল।

এই বিশেষ সহযোগিতার আওতায় ‘গ্রিন সানভি’ (Green Sanvi) নামক একটি ভারতীয় জাহাজ ৪৬,৬৫০ টন এলপিজি গ্যাস নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে নিরাপদে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে তেহরানের দেওয়া এই বিশেষ সুবিধার ফলে এখন পর্যন্ত ভারতের মোট সাতটি জাহাজ নিরাপদে স্বদেশে ফিরতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে ভারতের শক্তিশালী বিদেশনীতি ও সফল কূটনৈতিক সম্পর্কের এক বড় জয় হিসেবে দেখছেন।

ভারত ও ইরানের এই ঐতিহাসিক সম্পর্কের শিকড় ৪০০০ বছরের প্রাচীন। ভারতে অবস্থিত ইরানের দূতাবাস থেকে জানানো হয়েছে যে, সিন্ধু সভ্যতার সময়েও গুজরাটের লোথাল বন্দরের মাধ্যমে ইরানের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্যিক যোগাযোগ ছিল। ইরানের পক্ষ থেকে ভারতের, বিশেষ করে গুজরাটের প্রশংসা করে বলা হয়েছে যে তাদের হৃদয়ে ভারতের জন্য এক বিশেষ স্থান রয়েছে। বর্তমানের এই কঠিন পরিকাঠামোতেও বাণিজ্যিক সম্পর্ক নিরবচ্ছিন্ন রাখায় তেহরানের এই ভূমিকা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *