আরজি কর কাণ্ড: ভোটের রাজনীতিতে নির্যাতিতার মা, আক্ষেপ প্রকাশ আন্দোলনকারী অনিকেতের

আরজি কর কাণ্ড: ভোটের রাজনীতিতে নির্যাতিতার মা, আক্ষেপ প্রকাশ আন্দোলনকারী অনিকেতের

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় জলহাটি আসনে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মায়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জনআবেগ ও আন্দোলনকে হাতিয়ার করতেই বিজেপি এই কৌশল নিয়েছে। যদিও নির্যাতিতার মা জানিয়েছেন, মেয়ের সুবিচারের লক্ষ্যেই তিনি নির্বাচনী ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

আরজি কর আন্দোলনের পরিচিত মুখ অনিকেত মাহাতো এই ঘটনায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানান, আরজি কর একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল, যা সাধারণ মানুষের আবেগের প্রতীক। তাঁর মতে, এমন বৃহত্তর আন্দোলনকে ভোটের রাজনীতির সঙ্গে মিশিয়ে কোনো লাভ হয় না এবং ইতিহাসের প্রেক্ষাপটে এর মাধ্যমে মূল দাবি আদায় করাও সম্ভব নয়।

অনিকেত আরও অভিযোগ করেন যে, তদন্ত প্রক্রিয়ায় রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা যেখানে প্রশ্নের মুখে, সেখানে ভোটের রাজনীতিতে ন্যায়বিচার পাওয়া আসাম্ভব। নির্বাচনের মূল লক্ষ্য থাকে জয়লাভ করা, দোষীদের শাস্তি দেওয়া নয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্টের সেই নৃশংস ঘটনার প্রতিবাদে অনিকেত মাহাতো নিজে অনশন ও আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *