আর্থিক ধ্বংসের পথে মধ্যপ্রাচ্য, দাউদাউ করে জ্বলছে বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস ভাণ্ডার
March 19, 20262:27 pm

ইরান ও ইসরায়েলের সংঘাত এখন এক ভয়াবহ অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। খর্গ দ্বীপ, সাউথ পার্স গ্যাস ফিল্ড এবং রাস লাফানের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে হাহাকার শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু ছেড়ে এখন সরাসরি প্রতিপক্ষের অর্থনীতি ধ্বংস করাই এই যুদ্ধের প্রধান কৌশলে পরিণত হয়েছে।
জ্বালানি পরিকাঠামোয় এই নজিরবিহীন আঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতসহ বিশ্বের আমদানিকারক দেশগুলোতে এর সরাসরি প্রভাব পড়বে। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় পরিবহন খরচ বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে সাধারণ মানুষের জনজীবন চরম সংকটের মুখে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।