আলু তোলার কাজে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা কেশপুরে উল্টে গেল পিকআপ ভ্যান আহত বহু শ্রমিক

আলু তোলার কাজে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা কেশপুরে উল্টে গেল পিকআপ ভ্যান আহত বহু শ্রমিক

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের হাড়িপুকুর এলাকায় আলু তোলার কাজে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ২২ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, কেশপুর ব্লকের চার নম্বর অঞ্চলের নেড়াদেউলে মাঠে কাজ করার উদ্দেশ্যে ২৫ থেকে ২৭ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন। হাড়িপুকুর এলাকায় পৌঁছানোর সময় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেলে বিপত্তি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা শ্রমিকও রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত দেন এবং আহতদের দ্রুত উদ্ধার করে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে ৫ থেকে ৭ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কেশপুর থানার পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *