আশিস নেহরার অবাক করা মন্তব্যে শোরগোল, আইপিএল শুরুর আগেই শুভমন গিলের সঙ্গে সংঘাত

আশিস নেহরার অবাক করা মন্তব্যে শোরগোল, আইপিএল শুরুর আগেই শুভমন গিলের সঙ্গে সংঘাত

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে আইপিএলের আঙিনায় বিতর্ক দীর্ঘদিনের। আগামী ৩১ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের অভিযান শুরুর আগে এই ইস্যুতেই ভিন্ন সুর শোনা গেল কোচ আশিস নেহরা ও অধিনায়ক শুভমন গিলের গলায়। সাংবাদিক সম্মেলনে গিল স্পষ্ট জানান, ক্রিকেটে অতিরিক্ত ব্যাটার খেলানোর এই প্রথা দক্ষতার ভারসাম্য নষ্ট করছে এবং তিনি এই নিয়মের বিপক্ষে। গিলের মতে, ১১ জন খেলোয়াড়ের চিরাচরিত ক্রিকেটই শ্রেয়।

তবে কোচের ভাবনা সম্পূর্ণ বিপরীত। নেহরা চেনা মেজাজে জানান, মাঠের স্টাম্প, বল বা পিচের দৈর্ঘ্য না বদলালে ক্রিকেটে আদতে কোনো পরিবর্তন আসে না। ইমপ্যাক্ট প্লেয়ার থাকলেও প্রতি ম্যাচে ৩০০ রান করা সম্ভব নয় যদি না টপ অর্ডার ব্যাটাররা ভালো খেলেন। গিলের আপত্তির বিপরীতে নেহরার দাবি, এই নিয়মে খেলার ধরনে এক ইঞ্চিও বদল আসেনি। দলের দুই প্রধান স্তম্ভের এমন ভিন্নধর্মী মন্তব্যে টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেট মহলে আলোচনার ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *