আসন পুনর্বিন্যাস ও নারী সংরক্ষণ, ২০২৯ সালের আগে বড় পদক্ষেপের পথে কেন্দ্র

আসন পুনর্বিন্যাস ও নারী সংরক্ষণ, ২০২৯ সালের আগে বড় পদক্ষেপের পথে কেন্দ্র

২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সংসদীয় রাজনীতিতে বড়সড় রদবদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন সংশোধনী বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করার পরিকল্পনা করা হচ্ছে। ২০১১ সালের জনগণনাকে ভিত্তি করে এই আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে নয়াদিল্লি। মূলত নতুন সংসদ ভবন নির্মাণের লক্ষ্য পূরণেই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ‘নারী শক্তি বন্দন আইন’ বাস্তবায়নে জোর দিচ্ছে কেন্দ্র। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বর্ধিত ৮১৬টি আসনের মধ্যে ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। দীর্ঘ প্রতীক্ষিত ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করতে সংবিধান সংশোধনের পথেও হাঁটতে পারে সরকার। আইনি জটিলতা কাটাতে এবং রাজনৈতিক ঐকমত্য গড়তে ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কার্যকর হলে দেশের রাজনৈতিক মানচিত্রে আমূল পরিবর্তন আসবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই শিবসেনা ও এনসিপি-র মতো দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন। যদিও কংগ্রেসসহ বড় বিরোধী দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা এখনও বাকি। ২০২৯ সালের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করে সংসদীয় ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচনা করাই এখন কেন্দ্রের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *