আসানসোলে বামেদের বিশাল শক্তি প্রদর্শন, মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

আসানসোলে বামেদের বিশাল শক্তি প্রদর্শন, মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আসানসোলে বিপুল শক্তি প্রদর্শন করল বামফ্রন্ট। বুধবার আসানসোল উত্তর, দক্ষিণ ও জামুড়িয়া কেন্দ্রের প্রার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন। কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের পর এদিন একক শক্তিতে রাজপথে নামে সিপিএম, যেখানে শামিল হয়েছিলেন সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের অসংখ্য কর্মী-সমর্থক।

তৃণমূল ও বিজেপির বিপরীতে লড়াইয়ে বামেদের সঙ্গী হিসেবে দেখা গেছে আইএসএফ-কে। বারাবনি কেন্দ্রের আইএসএফ প্রার্থীর সমর্থনে এদিন মিছিলে দলীয় পতাকার পাশাপাশি আইএসএফ-এর খাম চিহ্নের পোস্টারও ছিল চোখে পড়ার মতো। সিপিএম জেলা নেতা পার্থ মুখোপাধ্যায় এই জনজোয়ার দেখে দাবি করেন যে, বামেদের সমর্থন ছাড়া রাজ্যে শক্তিশালী সরকার গঠন আসাম্ভব।

শহরের রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে লাল বেলুন ও পতাকার আধিক্য ছিল দেখার মতো। অন্যদিকে, দুর্গাপুরে সিপিএম প্রার্থীরা তুলনামূলক অনাড়ম্বরভাবে মহকুমা শাসকের কাছে তাঁদের মনোনয়ন পত্র পেশ করেন। রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর কেন্দ্রের প্রার্থীরাও এদিন সমর্থকদের নিয়ে প্রশাসনিক দপ্তরে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *