আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল, ১৮ জন বর্তমান বিধায়ককে বাদ দেওয়া হয়েছে

আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল, ১৮ জন বর্তমান বিধায়ককে বাদ দেওয়া হয়েছে

আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের জন্য ৮৮ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই তালিকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম থাকলেও বাদ পড়েছেন ১৮ জন বর্তমান বিধায়ক। গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে নন্দিতা গোরলোসা, সিদ্ধার্থ ভট্টাচার্য এবং ডঃ নোমল মমিন এই তালিকায় নেই।

বিজেপি ১২৬টি আসনের মধ্যে ৮৮টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বাকি আসনগুলো মিত্রদল অগপ ও বিপিএফ-এর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবারের তালিকায় নতুন মুখ ও মহিলা প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষত দিসপুর কেন্দ্রে অতুল বরার পরিবর্তে কংগ্রেস থেকে আসা প্রদ্যুৎ বরদলৈকে টিকিট দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *