আহমেদাবাদে চব্বিশের গেরো কাটাতে মরিয়া ভারত, ফাইনালের আগে রাতারাতি হোটেল বদল টিম ইন্ডিয়ার

আহমেদাবাদে চব্বিশের গেরো কাটাতে মরিয়া ভারত, ফাইনালের আগে রাতারাতি হোটেল বদল টিম ইন্ডিয়ার

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের দুঃস্বপ্ন হঠাতে আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধের আগে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় দল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কোনো ঝুঁকি নিতে নারাজ গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারত। জানা গেছে, পয়া-অপয়ার লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে থাকতে ফাইনালের ঠিক আগে তড়িঘড়ি হোটেলের ঠিকানা বদলে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।

মূলত পূর্বের হারের ধারা কাটাতেই এই বিশেষ পদক্ষেপ। এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং এবারের বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে যে হোটেলে ভারতীয় দল অবস্থান করেছিল, সেই দুই ম্যাচেই হারের মুখ দেখতে হয় তাদের। তাই আহমেদাবাদের সেই ‘অভিশপ্ত’ আবহাওয়া থেকে দলকে দূরে রাখতে এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে তড়িঘড়ি এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, সেমিফাইনালে চন্দ্রগ্রহণের কারণে অনুশীলন পেছানোর জল্পনা উড়িয়ে দিয়েছে বোর্ড। মূলত মহারাষ্ট্রে দোল উৎসবের কারণে সূর্যকুমার যাদবরা একত্রে সময় কাটানোয় অনুশীলনের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছিল। এখন অতীত ভুলে নতুন হোটেলে নতুন উদ্যমে বিশ্বজয়ের লক্ষ্যেই মাঠে নামতে প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *