ইউটিউবে ২ লক্ষ ভিউ থেকে কত আয়? ডিজিটাল প্ল্যাটফর্মে উপার্জনের খুঁটিনাটি

বর্তমানে ইউটিউব ডিজিটাল আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। ২০০৭ সাল থেকে কার্যকর রাজস্ব মডেল অনুযায়ী, বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে প্রাপ্ত আয়ের ৫৫ শতাংশ ক্রিয়েটরদের দেওয়া হয় এবং ৪৫ শতাংশ কো ম্পা নি রেখে দেয়। এই প্ল্যাটফর্মে আয় শুরু করতে হলে ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’-এর আওতায় চ্যানেলে অন্তত ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত এক বছরে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম থাকা বাধ্যতামূলক।
ইউটিউবে আয়ের মূল ভিত্তি হলো বিজ্ঞাপনদাতাদের প্রদান করা অর্থ (CPM) এবং ক্রিয়েটরের প্রকৃত আয় (RPM)। ভারতে সাধারণত প্রতি ১,০০০ বিজ্ঞাপন ভিউয়ের জন্য ২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত CPM পাওয়া যায়। তবে চূড়ান্ত আয়ের পরিমাণ নির্ভর করে ভিডিওর বিষয়বস্তু, দর্শকদের অবস্থান এবং ওয়াচ টাইমের ওপর। এই হিসেব অনুযায়ী, মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করে নিয়মিত দর্শকদের কাছে পৌঁছাতে পারলে ইউটিউব একটি অত্যন্ত লাভজনক পেশা হতে পারে।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ইউটিউব গড়ে প্রতি ১,০০০ ভিউয়ের জন্য ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত প্রদান করে। সেই হিসেবে কোনো ভিডিওতে ২ লক্ষ ভিউ হলে একজন ক্রিয়েটর ১০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আয়ের এই আকর্ষণীয় সুযোগের কারণেই বর্তমান সময়ে অনেক তরুণ তথাকথিত চাকরির বাইরে ইউটিউবকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিচ্ছেন।