ইউপি সচিবালয়ে গুটখা খেলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা
February 24, 20266:53 pm

উত্তরপ্রদেশের সরকারি দপ্তরে পান মশলা, তামাক ও ধূমপান নিষিদ্ধ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে যোগী সরকার। সচিবালয়ের দেওয়ালে পিকের দাগ রুখতে এবার ৫০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব এসপি গোয়েল। মায়াবতী সরকারের আমলের পুরনো নিয়মকে ফিরিয়ে এনে সরকারি চত্বর পরিষ্কার রাখার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তামাকমুক্ত করার বিশেষ অভিযান শুরু হয়েছে। নতুন নির্দেশিকায় স্কুল-কলেজের ৫০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে নেশামুক্ত রাখতে এবং সরকারি কাজের পরিবেশ উন্নত করতে প্রশাসন এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।