ইজরায়েলি বিমান হামলায় খতম ইরানের নৌসেনা প্রধান আলিরেজা তাংসিরি

ইজরায়েলি বিমান হামলায় খতম ইরানের নৌসেনা প্রধান আলিরেজা তাংসিরি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবথেকে বড় ধামাকা। হরমুজ প্রণালী অবরুদ্ধ করার মাস্টারমাইন্ড এবং ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) নৌসেনা প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে খতম করার দাবি করল ইজরায়েল। বন্দর আব্বাসে ইজরায়েলি বিমান বাহিনীর নিখুঁত নিশানায় প্রাণ হারিয়েছেন এই দাপুটে ইরানি কমান্ডার। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে তাংসিরির সঙ্গে আরও বেশ কয়েকজন শীর্ষ নৌকর্তা নিহত হয়েছেন। জাহাজ চলাচল বন্ধ করা এবং সমুদ্রপথে মাইন বিছানোর মতো নাশকতামূলক কাজের নেপথ্যে প্রধান চক্রী ছিলেন এই তাংসিরি। ইজরায়েলের এই প্রত্যাঘাত ইরান-ইজরায়েল যুদ্ধে এক নতুন মোড় নিয়ে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *