ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানির মৃত্যু

ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানির মৃত্যু

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানি। মঙ্গলবার ইজরায়েলি সেনাবাহিনী এই অভিযান চালায় বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। লারজানিকে আয়াতোল্লা খামেনেইর পরবর্তী সময়ে তেহরানের সামরিক অভিযানের মূল কারিগর হিসেবে বিবেচনা করা হতো। তবে তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

ইজরায়েলের দাবি অনুযায়ী, এই হামলায় লারজানির পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আধাসামরিক শাখা ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন। গত শুক্রবার কুদস দিবসের র‍্যালিতে শেষবার লারজানিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। উল্লেখ্য, লারজানি সহ ইরানের শীর্ষ সামরিক নেতাদের খোঁজে আমেরিকা ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই এই প্রাণঘাতী হামলা চালানো হলো।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে খামেনেইসহ ইরানের একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছেন। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান যুদ্ধ পরিস্থিতির নেতৃত্ব দিলেও লারজানির প্রয়াণ তেহরানের জন্য বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার মধ্যেই এই অভিযান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *