ইজরায়েল ত্যাগের নির্দেশ মার্কিন দূতাবাসের, ইরানে সম্ভাব্য হামলার জল্পনা তীব্র

ইজরায়েল ত্যাগের নির্দেশ মার্কিন দূতাবাসের, ইরানে সম্ভাব্য হামলার জল্পনা তীব্র

ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইজরায়েল ছাড়ার নির্দেশ দিলেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। শুক্রবার দূতাবাস কর্মীদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পরেই ইরান ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাতের জল্পনা তুঙ্গে।

ইরান সতর্কবার্তা দিয়েছে যে, তাদের উপর যেকোনো হামলার যোগ্য জবাব দেওয়া হবে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। হোয়াইট হাউসের কাছে সেনাবাহিনী হামলার প্রস্তুতি তুলে ধরলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পেন্টাগন।

পরমাণু চুক্তি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে টানাপোড়েন অব্যাহত। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হলে যুদ্ধই একমাত্র উপায়। এই পরিস্থিতিতে মার্কিন দূতাবাসের কড়া নির্দেশিকা অঞ্চলটিতে যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *