ইতিহাসে অমর মোদী! চামলিংয়ের রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম সরকার প্রধান হওয়ার অনন্য নজির

ইতিহাসে অমর মোদী! চামলিংয়ের রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম সরকার প্রধান হওয়ার অনন্য নজির

নয়াদিল্লি – ভারতীয় রাজনীতির মানচিত্রে এক অবিস্মরণীয় মাইলফলক স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দীর্ঘদিনের রেকর্ড ধুলিসাৎ করে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

রবিবার (২২ মার্চ) মোদী তাঁর প্রশাসনিক ক্যারিয়ারের ৮,৯৩১তম দিনে পদার্পণ করলেন। এর আগে টানা ৮,৯৩০ দিন ক্ষমতায় থেকে শীর্ষে ছিলেন পবন কুমার চামলিং। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী— দুই দশকেরও বেশি সময় ধরে টানা প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলে মোদী এখন অনন্য উচ্চতায়।

গুজরাটের ভাদনগরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক জয়যাত্রা শুরু হয়েছিল আরএসএস-এর হাত ধরে। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২০১৪, ২০১৯ এবং ২০২৪— পর পর তিনটি লোকসভা নির্বাচনে দলকে অভাবনীয় সাফল্য এনে দিয়ে তিনি প্রমাণ করেছেন তাঁর জনপ্রিয়তার ব্যাপ্তি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রেকর্ড কেবল ক্ষমতার টিকে থাকা নয়, বরং কয়েক দশক ধরে কোটি কোটি মানুষের অবিচল আস্থার প্রতিফলন। জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর মতো মহীরুহদের পেছনে ফেলে তিনি এখন ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘস্থায়ী নেতায় পরিণত হলেন। স্বাধীনতার পর জন্মানো দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এই রাজকীয় রেকর্ড ভারতের সংসদীয় গণতন্ত্রে এক নতুন যুগের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *