ইদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেনের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি অধীরের

ইদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেনের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি অধীরের

আসন্ন ইদ উপলক্ষে ভিনরাজ্যে কর্মরত মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালুর দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরের বহু পরিযায়ী শ্রমিক উৎসবের সময় ঘরে ফেরেন। যাত্রীদের এই বিপুল চাপ সামাল দিতে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে বিশেষ ট্রেনের আবেদন জানিয়েছেন।

চিঠিতে তিনি হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী অতিরিক্ত ট্রেন চালুর প্রস্তাব দিয়েছেন। শিয়ালদহ থেকে নশীপুর সেতু হয়ে এবং হাওড়া থেকে খাগড়াঘাট, আজিমগঞ্জ ও ফরাক্কা হয়ে মালদহ অভিমুখী বিশেষ ট্রেন চালানোর কথা বলা হয়েছে। এতে যাত্রীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ করা যাবে।

পাশাপাশি উৎসবের সপ্তাহে খাগড়াঘাট রোড স্টেশনে একাধিক ট্রেনের অস্থায়ী স্টপেজ এবং শিয়ালদহ থেকে লালগোলা পর্যন্ত একটি বিশেষ মেমু ট্রেন চালুরও দাবি জানান তিনি। এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে ইদের সময় সাধারণ যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে অধীরের মত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *