ইপিএফ পেনশন বৃদ্ধি: অর্থমন্ত্রকের আপত্তিতে বিশ বাঁও জলে কয়েক লক্ষ গ্রাহকের ভবিষ্যৎ

ইপিএফ পেনশন বৃদ্ধি: অর্থমন্ত্রকের আপত্তিতে বিশ বাঁও জলে কয়েক লক্ষ গ্রাহকের ভবিষ্যৎ

ইপিএফ গ্রাহকদের মাসিক ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধির প্রস্তাব ফের নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দফতর। ২০২৩ সালের মে মাসে শ্রমমন্ত্রকের পাঠানো সেই প্রস্তাব খারিজের বিষয়টি সম্প্রতি বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে প্রকাশ্যে এসেছে। এর ফলে কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর দীর্ঘদিনের প্রত্যাশা বড়সড় ধাক্কা খেল।

সংসদীয় স্থায়ী কমিটি এই ইস্যুতে শ্রমমন্ত্রকের কড়া সমালোচনা করে জানিয়েছে, মন্ত্রক বিষয়টি নিয়ে অত্যন্ত উদাসীন এবং দায়সারা মনোভাব পোষণ করছে। যদিও শ্রমমন্ত্রকের দাবি, ২০১৪ সাল থেকে বর্তমান সরকারই মাসিক ১,০০০ টাকা ন্যূনতম পেনশন নিশ্চিত করেছে। ২০২০ সালে এই অঙ্ক বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হলেও অর্থ মন্ত্রক তাতে সায় দেয়নি।

কমিটির মতে, বর্তমান দুর্মূল্যের বাজারে ১,০০০ টাকা পেনশন সম্মানজনক জীবনধারণের জন্য একেবারেই পর্যাপ্ত নয়। শুক্রবার সংসদে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, শ্রমমন্ত্রক পুনরায় সংশোধিত প্রস্তাব পাঠালেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন অর্থমন্ত্রকের হাতেই। বারবার প্রস্তাব নাকচ হওয়ায় পেনশনভোগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা কেন্দ্রীয় সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *