ইরাকে মার্কিন বাহিনীর উপর হামলা

ইরাকে মার্কিন বাহিনীর উপর হামলা

ইরাকের এরবিল শহরে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাল সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেসিস্ট্যান্স’। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই শহরের একটি হোটেলে এই হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে সংঘাতের আশঙ্কা উসকে দিয়েছে। মার্কিন পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *