ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস নিয়ে ভারত ও শ্রীলঙ্কার জলসীমায় ভূ-রাজনীতিতে উত্তাপ, কংগ্রেসের নিশানায় মোদী সরকার
March 6, 20268:15 am

ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ ধ্বংসের ঘটনা ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। একইসঙ্গে হোর্মুজ প্রণালীতে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও জ্বালানি সংকটের বিষয়টি নিয়ে তিনি সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
পাল্টা জবাবে বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে। গেরুয়া শিবিরের দাবি, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে, যা ভারতের এখতিয়ারভুক্ত নয়। ভারতের নৌবাহিনী মানবিক খাতিরে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে জানিয়ে বিজেপি জানায়, ভুল তথ্য ছড়িয়ে কংগ্রেস দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।