ইরানি রণতরী ধ্বংসের নেপথ্যে মার্কিন হুঁশিয়ারি, চাঞ্চল্যকর দাবি নাবিকের বাবার

ইরানি রণতরী ধ্বংসের নেপথ্যে মার্কিন হুঁশিয়ারি, চাঞ্চল্যকর দাবি নাবিকের বাবার

আন্তর্জাতিক জলসীমায় ইরানি রণতরী ‘আইআরআইএস ডেনা’ ধ্বংসের ঘটনায় নতুন মোড়। এক নাবিকের বাবার দাবি, হামলার আগে মার্কিন নৌবাহিনী বারবার রেডিও বার্তার মাধ্যমে জাহাজটি খালি করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল। এমনকি হামলার ঠিক আগে ওই নাবিক আতঙ্কিত হয়ে বাড়িতে জানিয়েছিলেন যে, পেন্টাগনের তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও তেহরান থেকে কোনো নির্দেশ আসেনি।

ইরানি কর্তৃপক্ষের নীরবতায় প্রাণহানি এড়ানোর সুযোগ হাতছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন যুদ্ধ সচিবের মতে, ১৯৪৫ সালের পর এই প্রথম আমেরিকা টর্পেডো ব্যবহার করে কোনো রণতরী ধ্বংস করল। এই ঘটনায় রাষ্ট্রসংঘে ইরান যুদ্ধাপরাধের অভিযোগ তুললেও, নাবিকের বাবার বয়ান জাহাজের সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও প্রশাসনিক ব্যর্থতার দিকেই আঙুল তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *