ইরানের এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ঘিরে চাঞ্চল্য, প্রোপাগান্ডা বলছে এক্স-এর এআই

ইরানের এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ঘিরে চাঞ্চল্য, প্রোপাগান্ডা বলছে এক্স-এর এআই

মধ্য ইরানে আমেরিকার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের এফ-৩৫ ফাইটার জেট ধ্বংস করার দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর (আইআরজিসি) ১২ ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। প্রকাশিত ভিডিও ফুটেজের ভিত্তিতে তেহরানের দাবি, আক্রান্ত বিমানটি ল্যাকনহিথ স্কোয়াড্রনের অংশ এবং এর চালকের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়লেও আমেরিকা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সামাজিক মাধ্যম এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রোক’ ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। চ্যাটবটটির মতে, যুদ্ধবিমান ধ্বংসের কোনো নিশ্চিত তথ্য নেই এবং প্রচারিত ভিডিওগুলো মূলত রাজনৈতিক প্রোপাগান্ডার অংশ হতে পারে।

ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাত এক মাস অতিক্রম করেছে। এর আগে গত ১৯ মার্চও একটি এফ-৩৫ ধ্বংসের দাবি করেছিল তেহরান, যদিও ওয়াশিংটন তখন জানিয়েছিল বিমানটি ক্ষতিগ্রস্ত অবস্থায় জরুরি অবতরণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে প্রকাশিত ভিডিওতে বিমানের একটি অংশে ‘ইউরোপ’ লেখা থাকায় ঘটনার সত্যতা নিয়ে নতুন করে বিতর্ক ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *