ইরানের ওপর ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের আলোচনার টেবিলে বসার ইঙ্গিত

ইরানের ওপর ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের আলোচনার টেবিলে বসার ইঙ্গিত

মধ্যপ্রাচ্যে উত্তজনা তুঙ্গে থাকাকালীন ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে সদিচ্ছা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা হতে হবে কঠোর শর্তসাপেক্ষে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন, ইরানও এই আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

একইসঙ্গে ট্রাম্প ইরানের ওপর তীব্র সামরিক হামলারও হুঁশিয়ারি দিয়েছেন। পেন্টাগন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা ইরানের বিরুদ্ধে সবথেকে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা প্রস্তুত রেখেছে। যুদ্ধের ডামাডোলের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *