ইরানের ওপর হামলার দায় প্রতিরক্ষা সচিবের কাঁধে ঠেললেন ট্রাম্প

ইরানের ওপর হামলার দায় প্রতিরক্ষা সচিবের কাঁধে ঠেললেন ট্রাম্প

নিজে বাঁচতে কি ঘুঁটি সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরান এবং আমেরিকার রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বিশ্ব রাজনীতি। সোমবার এক অনুষ্ঠানে ট্রাম্প সরাসরি দাবি করেছেন, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের উসকানি ও জেদেই নাকি ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ট্রাম্পের দাবি, পিট হেগসেথ কোনোভাবেই চাইছিলেন না ইরানের হাতে পরমাণু অস্ত্র আসুক, আর সেই কারণেই এই যুদ্ধের সূত্রপাত। যদিও প্রেসিডেন্টের এই চাঞ্চল্যকর অভিযোগের মুখেও মুখে কুলুপ এঁটেছেন প্রতিরক্ষা সচিব। আন্তর্জাতিক মহলের প্রশ্ন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও যুদ্ধের আগুনের দায় এড়াতেই কি এখন সচিবকে বলির পাঁঠা বানাচ্ছেন ট্রাম্প?

এদিকে যুদ্ধের ময়দান থেকে হঠাৎই সুরবদল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি জানিয়েছেন, ইরানের জ্বালানি পরিকাঠামোয় সামরিক হামলা আপাতত পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। দু’দেশের মধ্যে ইতিবাচক আলোচনার সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাঁর। তবে কি এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন নেভাতে পিছু হটছে ওয়াশিংটন? আপাতত সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *