ইরানের খর্গ দ্বীপ দখলে পাঠাচ্ছে ২৫০০ মার্কিন সেনা! উত্তাল মধ্যপ্রাচ্য কি বিশ্বযুদ্ধের পথে

ইরানের খর্গ দ্বীপ দখলে পাঠাচ্ছে ২৫০০ মার্কিন সেনা! উত্তাল মধ্যপ্রাচ্য কি বিশ্বযুদ্ধের পথে

মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে চরম সংঘাতের মেঘ। এবার ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খর্গ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে বিশাল সামরিক পরিকল্পনা সাজিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর দাবি অনুযায়ী, প্রায় ২৫০০ দুর্ধর্ষ মरीन সেনার একটি দল খুব শীঘ্রই এই অঞ্চলে পৌঁছাচ্ছে। মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের প্রভাবমুক্ত করতে এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ।

ইরানের উপকূল থেকে মাত্র ১৫ মাইল দূরে অবস্থিত এই দ্বীপ থেকেই দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়। পেন্টাগন সূত্রে খবর, সরাসরি স্থল অভিযানের আগে ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দিতে লাগাতার বিমান হামলা চালানো হতে পারে। ট্রাম্প প্রশাসন খর্গ দ্বীপে সমুদ্রপথে অবরোধ তৈরি বা সরাসরি সামরিক কব্জা করার মতো সব বিকল্পই টেবিলে রেখেছে। মার্কিন এই হার্ডলাইন অবস্থানের কারণে ট্রাম্পকে এমনকি তার চীন সফরও স্থগিত করতে হয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, খর্গ দ্বীপে হামলা চালালে ইরান অন্য পথে সরবরাহ বন্ধ করে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *