ইরানের ‘তেল হৃদপিণ্ড’ খারগ দ্বীপ দখলে ট্রাম্পের ব্লু-প্রিন্ট লক্ষ্য এবার জ্বালানি নিয়ন্ত্রণ

ইরানের ‘তেল হৃদপিণ্ড’ খারগ দ্বীপ দখলে ট্রাম্পের ব্লু-প্রিন্ট লক্ষ্য এবার জ্বালানি নিয়ন্ত্রণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ দখলের এক উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করেছেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, পারস্য উপসাগরে অবস্থিত এই প্রবাল দ্বীপটি দখল করাই এখন মার্কিন সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইজরায়েল সংঘাতের আবহে পরমাণু কেন্দ্রের বদলে এখন ইরানের তেল রপ্তানি পরিকাঠামোকে পঙ্গু করে দেওয়ার কৌশল নিয়েছেন ট্রাম্প।

ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই পরিচালিত হয় এই ক্ষুদ্র দ্বীপটি থেকে। প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল লোডিংয়ের ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি। বুশেহর উপকূলের কাছে অবস্থিত এই গভীর সমুদ্র বন্দরটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কঠোর নজরদারিতে থাকলেও ট্রাম্পের দাবি, মার্কিন প্যারাট্রুপার বাহিনীর পক্ষে এই দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া অত্যন্ত সহজসাধ্য হবে।

ভেনেজুয়েলার আদলে ইরানের তেল ভাণ্ডার নিজেদের কব্জায় এনে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ওয়াশিংটন। সমালোচকদের পাত্তা না দিয়ে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, খারগ দ্বীপ দখল করলে ইরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ পর্যুদস্ত করা সম্ভব হবে। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই রণকৌশল বদল করা হয়েছে, যা পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *