ইরানের দুর্দিনে পাশে দাঁড়াল চিন, মৃত পড়ুয়াদের পরিবারকে বড় আর্থিক সহায়তা
March 14, 20267:46 am

আমেরিকা ও ইজরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত ইরানি পড়ুয়াদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াল চিন। শি জিনপিং সরকার মৃতদের পরিবারকে ২ লক্ষ ডলার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছে। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, রেড ক্রস সোসাইটি অফ চায়নার মাধ্যমে এই অর্থ ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে।
নিজেদের এই মানবিক উদ্যোগের পাশাপাশি বিপদের সময়ে ইরানকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বেজিং। চিনা বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে ভবিষ্যতে ইরানকে আরও বড় ধরনের সহায়তা দিতে চিন প্রস্তুত রয়েছে। কূটনৈতিক মহলে চিনের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটে গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে দেখা হচ্ছে।