ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বাঘের জ়োলগাদর

ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বাঘের জ়োলগাদর

ইসরায়েলি হামলায় আলি লারিজানির মৃত্যুর পর ইরানের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এর নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন বাঘের জ়োলগাদর। তিনি ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রাক্তন কমান্ডার এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন। জ়োলগাদর এর আগে ইরানের প্রভাবশালী সাংবিধানিক সংস্থা ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দিনকয়েক আগে এক ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় লারিজানি, তাঁর পুত্র ও দেহরক্ষী নিহত হন। আয়াতোল্লা আলি খামেনেইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ লারিজানি ছিলেন ইরান প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে পৌঁছায় এবং তেহরান এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি প্রদান করে।

লারিজানির উত্তরসূরি নির্বাচনের মাধ্যমে তেহরান তাদের প্রতিরক্ষা ও কৌশলগত অবস্থান আরও মজবুত করতে চাইছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেও, তেহরান সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। জ়োলগাদরের নিয়োগের ফলে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা নীতিতে কী পরিবর্তন আসে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *