ইরানের পাল্টা মরণকামড় নাকি ট্রাম্পের পিছুটান, ৫ দিনের যুদ্ধবিরতির নেপথ্যে আসল রহস্য কী

ইরানের পাল্টা মরণকামড় নাকি ট্রাম্পের পিছুটান, ৫ দিনের যুদ্ধবিরতির নেপথ্যে আসল রহস্য কী

ফেব্রুয়ারির শেষ থেকে চলা অস্থিরতার মাঝে আচমকাই সুর বদলালেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা চলছে। সেই কারণেই আগামী ৫ দিন ইরানের পাওয়ার প্ল্যান্ট বা জ্বালানি পরিকাঠামোয় কোনো হামলা না করার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও তেহরান এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। ইরানি সরকারি সংবাদমাধ্যমের পাল্টা দাবি, ইরানের প্রত্যাঘাতের ভয়েই আসলে কুঁকড়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সময় কিনতেই আলোচনার এই সাজানো গল্প ফাঁদছে ওয়াশিংটন।

কূটনৈতিক মহলের নজর ছিল ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার চরমসীমার দিকে। হরমোজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই হঠাৎ ৫ দিনের বিরতি ঘোষণা ঘিরেই দানা বাঁধছে রহস্য। ইরান স্পষ্ট জানিয়েছে, তারা যুদ্ধ শুরু করেনি কিন্তু আক্রান্ত হলে ছেড়ে কথা বলবে না। হোয়াইট হাউস যখন আলোচনার মাধ্যমে সমাধানের স্বপ্ন দেখাচ্ছে, তেহরান তখন একে স্রেফ ট্রাম্পের রণকৌশল হিসেবেই দেখছে। আগামী এক সপ্তাহ মধ্যপ্রাচ্যের মানচিত্রে রক্তক্ষয়ী যুদ্ধ নাকি কূটনৈতির জয় হবে, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *