ইরানের বুক চিরে তেলের দখল নেবে আমেরিকা? ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে বিশ্ববাজার

ইরানের বুক চিরে তেলের দখল নেবে আমেরিকা? ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে বিশ্ববাজার

খার্গ আইল্যান্ডে মার্কিন সেনার স্থল অভিযানের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্রটি কবজা করতে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ১০ হাজার বিশেষ প্রশিক্ষিত সেনা মোতায়েন করেছে পেন্টাগন। ট্রাম্প সাফ জানিয়েছেন, দরকারে সরাসরি দ্বীপটি দখল করে তেলের নিয়ন্ত্রণ নেবে ওয়াশিংটন।

পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী, এই অভিযানে ২,২০০ মেরিন সেনাসহ ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার জওয়ান অংশ নিতে পারেন। যদিও সামরিক বিশেষজ্ঞরা একে চরম ঝুঁকিপূর্ণ বলছেন, কারণ এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হওয়ার পাশাপাশি বড়সড় যুদ্ধের আশঙ্কা রয়েছে। ইতিমধ্য়েই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে।

তেহরানের জন্য আগামী ৬ এপ্রিল পর্যন্ত চরম সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ অবসানের চুক্তি না হলে ইরানের জ্বালানি পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে হামলা এবং হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *