ইরানের যুদ্ধজাহাজে আমেরিকার টরপেডো হামলা, সরকারকে নিশানা রাহুল গান্ধির

ইরানের যুদ্ধজাহাজে আমেরিকার টরপেডো হামলা, সরকারকে নিশানা রাহুল গান্ধির

ভারত মহাসাগরে আমেরিকার টরপেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বৃহস্পতিবার এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে ভারতের জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে।

যুদ্ধ পরিস্থিতি ভারতের দোরগোড়ায় পৌঁছেছে বলে সতর্ক করে রাহুল গান্ধি মোদী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বর্তমান সংকটজনক পরিস্থিতিতে নয়াদিল্লিকে অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *