ইরানের লাইফলাইনে আছড়ে পড়ল মার্কিন বোমারু বিমান, গুঁড়িয়ে গেল খার্গ দ্বীপের সব সামরিক ঘাঁটি

ইরানের লাইফলাইনে আছড়ে পড়ল মার্কিন বোমারু বিমান, গুঁড়িয়ে গেল খার্গ দ্বীপের সব সামরিক ঘাঁটি

ইরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত কৌশলগত খার্গ দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার নির্দেশে চালানো এই হামলায় দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটিকে অন্যতম শক্তিশালী হামলা বলে বর্ণনা করেছেন তিনি। তবে মানবিক কারণে আপাতত দ্বীপের তেল অবকাঠামোতে আঘাত হানা হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে তেল স্থাপনাগুলোকেও ধ্বংস করে দেওয়া হবে। উল্লেখ্য, খার্গ দ্বীপটি ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র। এই হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে। এর আগে হরমুজ প্রণালী অচল করার জেরে দুই দেশের মধ্যে এই সংঘাত চরম আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *