ইরানের সঙ্গে যুদ্ধের আগেই মার্কিন রণতরীতে শৌচাগার বিপর্যয় ঘিরে চরম বিপত্তি

ইরানের সঙ্গে যুদ্ধের আগেই মার্কিন রণতরীতে শৌচাগার বিপর্যয় ঘিরে চরম বিপত্তি

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মাঝআকাশে যুদ্ধের দামামা বাজলেও মার্কিন নৌসেনা এখন এক ভিন্ন লড়াইয়ে ব্যস্ত। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজের ৬৫০টি শৌচাগারের অধিকাংশ বিকল হয়ে পড়ায় প্রায় ৪৫০০ সৈন্য চরম দুর্ভোগে পড়েছেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেনাদের।

এই বিশালাকার যুদ্ধজাহাজের ভ্যাকুয়াম সিস্টেম বিকল হওয়ায় এবং পাইপে ক্যালসিয়াম জমে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রকৌশলীরা দিনে ১৯ ঘণ্টা কাজ করলেও সমস্যার সমাধান মিলছে না। প্রতিটি মেরামতে ব্যয় হচ্ছে কয়েক লক্ষ ডলার। গত বছর ভেনেজুয়েলা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জাহাজটি এখন রক্ষণাবেক্ষণের অভাবে অভ্যন্তরীণ সংকটে জর্জরিত, যা যুদ্ধের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *